ধামরাইয়ে নিরাপদ সড়ক নিশ্চিতে ছাত্রসংগঠনগুলোর ভূমিকা নিয়ে মুক্ত সংলাপ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 1:41 PM , October 31, 2026 নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার উদ্যোগে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রসংগঠনগুলোর ইতিবাচক ভূমিকা, সামাজিক দায়বদ্ধতা এবং সুস্থ মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে মুক্ত সংলাপ ও বৈঠক গত শুক্রবার ধামরাই উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার সভাপতি নাহিদ মিয়া সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ধামরাই পৌর ছাত্রদলের সভাপতি শেখ খোদার নুর রনি সহ ছাত্রদল, ছাত্রশক্তি, ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।মুক্ত সংলাপে বক্তারা বলেন, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার কারণ, দুর্ঘটনা কমিয়ে আনতে করণীয় এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। শেয়ার সারা দেশবিষয়: