ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন। এম খায়রুল ইসলাম পলাশ এম খায়রুল ইসলাম পলাশ প্রকাশিত: 6:02 PM , February 20, 2021 বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।শনিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচিতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্র্থী সৈয়দা মাহফুজা মিষ্টি, সাইদুল ইসলাম সাঈদ, ইমরান হোসেন, ববি’র সাবেক শিক্ষার্থী আশিকুর রহমান, হাতেম আলী কলেজের শিক্ষার্থী মারিয়া মীমসহ অনেকে।বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি করেন। শেয়ার অন্যান্যবিষয়: