​জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বেনাপোলে আধুনিক সুযোগ-সুবিধায় সচল “হাজী আয়নাল হক পাবলিক লাইব্রেরী”

প্রকাশিত: 11:33 AM , November 17, 2026

শিক্ষা, মেধা বিকাশ এবং সাহিত্য ও সংস্কৃতির সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে একটি আলোকিত সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে বেনাপোলে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে ‘হাজী আয়নাল হক পাবলিক লাইব্রেরী’। নতুন-পুরাতন ইতিহাস, কবিতা ও উপন্যাসের সমাহারে সম্পূর্ণ আধুনিকায়ন করা এই লাইব্রেরীটি এখন বেনাপোলের বুকে পাঠকসমাজে ব্যাপক পরিচিতি লাভ করেছে।
​প্রয়াত হাজী আয়নাল হকের সুযোগ্য সন্তান ও স্বনামধন্য গণমাধ্যমকর্মী ‘সময় টিভি’র স্টাফ রিপোর্টার মো. আজিজুল হক-এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় লাইব্রেরীটি পরিচালিত হচ্ছে। স্থানীয় পাঠক ও যুবসমাজকে বইমুখী করতে তাঁর এই উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

​জানা গেছে, লাইব্রেরীতে পাঠকদের চাহিদা অনুযায়ী সব ধরনের প্রয়োজনীয় বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের পড়াশোনায় মনযোগী করে তুলতে বিভিন্ন আকর্ষণীয় ও শিক্ষণীয় বই সংরক্ষণ করা হয়েছে। এ ছাড়াও পাঠকের চাহিদা ও রুচি অনুযায়ী নতুন-পুরাতন ইতিহাসভিত্তিক দুর্লভ ও নতুন বইয়ের সংগ্রহ নিয়মিত সমৃদ্ধ করা হচ্ছে।
​লাইব্রেরীর কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের গর্বিত মনে করছেন পাঠকরা। বর্তমান প্রেক্ষাপটে লাইব্রেরীর সদস্য সংখ্যা ইতোমধ্যে প্রায় ১০০ জনে উন্নীত হয়েছে। যে কেউ চাইলে এই লাইব্রেরীর সদস্য হতে পারেন এবং নিজের পছন্দের বই সংগ্রহ করে পড়ার সুযোগ উপভোগ করতে পারেন।

​লাইব্রেরী খোলা থাকার সময়সূচি:
​প্রতিদিন বিকাল ৩:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত পাঠকদের জন্য লাইব্রেরীটি উন্মুক্ত থাকে।

​ঠিকানা:
​হাজী আয়নাল হক পাবলিক লাইব্রেরী
চেয়ারম্যান ভবন, বেনাপোল স্থলবন্দর মোড়,
বেনাপোল, শার্শা, যশোর।

​বইপ্রেমী ও জ্ঞানপিপাসু যে কেউ নির্ধারিত সময়ে লাইব্রেরীতে এসে এর সেবাসমূহ গ্রহণ করতে পারেন।

Loading