পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:03 PM , October 27, 2026 পটিয়া প্রেস ক্লাবের দ্বি – বার্ষিক নির্বাচন, নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এতে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একে এম শাহজাহান উদ্দিন, আগামী দুই বছরের নব গঠিত কমিটিতে শপথ নেন বিজয়ী সভাপতি আবদুল হাকিম রানা, (দৈনিক কালবেলা/বিজয় টিভি /দৈনিক চট্টগ্রাম মঞ্চ) সাধারণ সম্পাদক শফিউল আজম (দৈনিক আজাদী/ প্রতিদিনের বাংলাদেশ /চট্টগ্রাম পোষ্ট), সিনিয়র সহ সভাপতি আবদুর রাজ্জাক (দৈনিক প্রথম আলো), সিনিয়র যুগ্ম সম্পাদক আহমদ উল্লাহ (দৈনিক সমকাল) , যুগ্ম সম্পাদক ফারুকুর রহমান বিনজু (দৈনিক আমাদের অর্থনীতি) , অর্থ সম্পাদক রবিউল আলম ছোটন (দৈনিক পূর্বকোণ) , সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুজিত দত্ত (দৈনিক আমাদের সময়) প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম রহমান (দৈনিক নয়া দিগন্ত) দপ্তর সম্পাদক কামরুল ইসলাম,( দৈনিক আজকালের খবর/দক্ষিণ চট্রলা), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক ওবাইদুল হক পিবলু (সিপ্লাস টিভি/ দৈ.বাংলাদেশ বুলেটিন ) , তথ্য প্রযুক্তি সম্পাদক কাউছার আলম ( দৈনিক কালের কন্ঠ / দৈনিক পূর্বদেশ এবং কার্যকরী সদস্য পদে এস এম এ কে জাহাঙ্গীর (ভোরের কাগজ), এস এম জুয়েল (দৈনিক আমার বার্তা/ ৭১ অনলাইন নিউজ) ও আবদুল্লাহ আল নোমান (প্রতিদিনের কাগজ/ সময়ের কাগজ ) ।গত ৭ অক্টোবর সন্ধ্যায় পটিয়া ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবুল হোসাইন ও অধ্যাপক ভগীরথ দাশ, পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তানজিনা।অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত পটিয়া প্রেস ক্লাব নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথের মর্যাদা রক্ষা করে ক্লাবের কার্যক্রম গতিশীল করা এবং সাংবাদিকদের মর্যাদা, সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আটটি পদের প্রার্থীরা বিজয়ী হলেও অনিবার্য কারণে সাধারণ সম্পাদক পদের নির্বাচন স্থগিতের কারণে পূণাঙ্গ কমিটি শপথ গ্রহন করতে পারেনি । পরবর্তীতে নির্বাচন কমিশন ২৪ এর স্থগিত সাধারণ সম্পাদক পদের সংশোধিত ২০২৬-২০২৮ সালের সদ্য অনুষ্ঠিত এ পুন: নির্বাচনে শফিউল আজমকে বিজয়ী ঘোষণা করে। এর মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়।নবনির্বাচিত কমিটির প্রথম সভায় ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দরা। শেয়ার অন্যান্যবিষয়: