ঈদের শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুর ইসলাম

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ , মার্চ ১৯, ২০২৬

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে সাভার ও আশুলিয়াবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুর ইসলাম। তিনি আশুলিয়ার সর্বস্তরের মানুষের সুখ, সমৃদ্ধি ও নিরাপদ ঈদ কামনা করেছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে, ঢাকা-১৯ আসনের মাটি ও মানুষের নেতা, শ্রদ্ধেয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে আশুলিয়াবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ! “ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্ব।

তিনি আরো বলেন, আমাদের প্রিয় নেতা ডাঃ সালাউদ্দিন বাবু সবসময় আশুলিয়ার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। এবারের ঈদ হোক মাদক ও সন্ত্রাস মুক্ত, সুন্দর ও আনন্দময়। আমরা যেন সবাই মিলেমিশে এই পবিত্র দিনটি উদযাপন করি।

আশুলিয়ার প্রতিটি ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক—এই কামনা করি । পরিশেষে সবাইকেই আবারো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক ।

Loading