ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ সাইদুর রহমান

প্রকাশিত: 7:56 PM , March 20, 2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আশুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আশুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে। এ উৎসব সকল ভেদাভেদ ভুলে মানুষে মানুষে ভালোবাসা ও সহমর্মিতা জাগ্রত করে।

শুভেচ্ছা বার্তায় তিনি ধনী-গরিব নির্বিশেষে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান। একই সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের খুশি ছড়িয়ে দেওয়ার আহবান জানান।

আশুলিয়ার এই বিএনপি নেতা আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে সমানভাবে পৌঁছে যায়। এ সময় তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন ।

শেষে আশুলিয়াবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর প্রতি ঈদ মোবারক জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মোঃ সাইদুর রহমান ।

Loading