আশুলিয়ায় বিস্ফোরণে নিহতদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 10:22 AM , September 24, 2026 সাভারের আশুলিয়ায় প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কাভার্ড ভ্যান থেকে ভয়াবহ অগ্নি দূর্ঘটনায় নিহত চারজনের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সকালে নিহত চারজনের পরিবারের মাঝে প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পক্ষ থেকে তিন লক্ষ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক রপ্তানিকারক প্রতিষ্ঠান বিজিএমইএর সহ-সভাপতি রেজওয়ান সেলিম। নগদ অর্থ সহায়তা পাওয়া চারজন হলেন কাপড়ের দোকানদার জয়নব বেগম, সবজি বিক্রেতা নজরুল ইসলাম,কাভার্ড ভ্যানের ড্রাইভার শামছুল আলম ও কাভার্ড ভ্যানের হেলপার মানিক। এসময় বিজিএমইএর হেড অফ ক্রাইসিস মনসুর খালেদ,আরবিটেশন কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম,প্রিটি গ্রুপের এডমিন ডিরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মহিউদ্দিন, প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স জিএম কামরুল ইসলাম, জিএম মহাব্যবস্থাপক প্রশাসন কর্নেল অবসরপ্রাপ্ত আরমান, মানবসম্পদ বিভাগের ম্যানেজার মাজহারুল ইসলাম সহ শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়ায় কাভার্ড ভ্যান থেকে ভয়াবহ আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত যাদের লাশ শনাক্তকরণ প্রক্রিয়া সম্প শেয়ার আমরা শোকাহতবিষয়: