চারাবাগে চেকআপ পয়েন্ট ডায়াগনস্টিক এর নতুন শাখার উদ্বোধন

প্রকাশিত: 11:28 PM , October 1, 2026

সেবা হোক ইবাদত, চিকিৎসা হোক আমানত এই প্রত্যয়ে সাভারের আশুলিয়া ইউনিয়নের চারাবাগ চৌরাস্তায় চেক আপ পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চারাবাগ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আসরের নামাজের পর বিগত সময়ে চারাবাগ চৌরাস্তায় ফাইলেরিয়া হাসপাতাল হিসেবে ব্যবহৃত ভবনে এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার শিক্ষক, ইমাম মুয়াজ্জিন ও মুসল্লি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে চেক আপ পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন করা হয় ।

চারাবাগ গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ মইনুল হাসান হেলাল এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চারাবাগের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুল্লাহ, নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক অনিক আহমেদ ইমন, অক্সফোর্ড শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক এস এম শরীফুজ্জামান শরীফ সহ আরো অনেকেই।

রোগীদেরকে ভালোমানের চিকিৎসা সেবার জন্য চেক আপ পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চারাবাগ শাখায় সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন চেক আপ পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ মোফাজ্জল হোসেন।দরীদ্র রোগীদের চিকিৎসায় বিশেষ ছাড় দেয়ার কথাও জানান তিনি।

Loading