ঢাকা-১৯ আসনে বিএনপি প্রার্থী ডাঃ সালাউদ্দীন বাবুর মনোনয়ন দাখিল

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ , ডিসেম্বর ২৯, ২০২৫

আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের লক্ষ্যে বিএনপি মনোনীত ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের ধানের শীষের প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার বিকাল ৪ ঘটিকায় নির্বাচনী বিধি অনুযায়ী তিনি সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় ছিলেন সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অপরদিকে দলীয় প্রতিকের প্রার্থীর মনোনয়ন দাখিলের সময় পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহন মিয়া, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তানভীর তমিজ প্রমুখ।
বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, আজকে দলীয় প্রতিকের পক্ষে মনোনয়ন জমা দেয়ায় ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিপুল আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনী বিধি মেনেই ত্রয়োদ্বশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আমরা জনগনের ভোটে বিজয় লাভ করবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসায় ধানের শীষের গণ জোয়ার তৈরি হয়েছে। ইনশাআল্লাহ ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনটি বিপুলসংখ্যক ভোটের ব্যবধানে তারেক রহমানকে উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি। সাভার ও আশুলিয়া এলাকার জনগণের দোয়া ও সমর্থন পেলে আমি এলাকার উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো।
রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, আগামী ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বিক্রী শুরু হলে এখন পর্যন্ত বিভিন্ন দলের এবং স্বতন্ত্র হিসেবে ১৪ ব্যক্তি মনোনয় ক্রয় করেছেন। তবে সোমাবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিন এবং সময় অতিবাহিত হলেও ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। বাকী ৪ জন তাদের মনোনয়ন জমা দিতে পারেনি।

Loading