ধামরাইয়ে বৈশাখী টিভির একুশ বছর পদার্পণে নানা আয়োজন 

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ , ডিসেম্বর ২৭, ২০২৫
ধামরাইয়ে বৈশাখী টেলিভিশনের ২১ বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে৷
আজ শনিবার (২৭ ডিসেম্বর)  ধামরাই উপজেলা পরিষদের হলরুমে বৈশাখী টেলিভিশনের ধামরাই উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের আয়োজনে ও সভাপতিত্বে  এবং ধামরাই প্রেসক্লাব এর সাবেক সভাপতি সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
 অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব, বিশেষ অতিথি হিসেবে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, ধামরাই থানার অফিসার ইনচার্জ (অপারেশন) দেবাশীষ সানা, ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক আনিস -উর রহমান স্বপন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়া, ধামরাই প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি  সিনিয়র সাংবাদিক নবীন চৌধুরী, অর্থ সম্পাদক নাঈম হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আনদান হোসেন সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃদ।
আলোচনা সভায় বক্তারা বলেন,  বৈশাখী টেলিভিশনের ২১ বছরের পথচলায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন, পাশাপাশি সুস্থ বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। ভবিষ্যতেও চ্যানেলটি আরও দায়িত্বশীল, জনবান্ধব ও সত্যনিষ্ঠ গণমাধ্যম হিসেবে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

Loading