খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আশুলিয়ায় ছাত্রদলের দোয়া মাহফিল

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ , জানুয়ারি ২২, ২০২৬

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাওন তালুকদার এর উদ্যোগে আশুলিয়ার আউকপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

২১ জানুয়ারি বুধবার সন্ধ্যা রাতে ঢাকার সাভার উপজেলাধীন আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া মাজার গেট এলাকায় আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, ও মোস্তাকিম বিল্লাহ, আহ্বায়ক সদস্য এস এম তানহা হাসান ও এমদাদুল হক ইমন, ছাত্রনেতা সজিব আহমেদ ও জাহিদ হাসান ।

উক্ত দোয়া অনুষ্ঠানে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিন ও এলাকার নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। সেই সাথে ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর ধানের শীষ প্রতীকের বিজয় কামনায় দোয়াও করা হয়।
দোয়া শেষে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

দোয়া মাহফিলের আয়োজক শাওন তালুকদার জানান, খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এর নির্দেশক্রমে এই দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি । এসময় তিনি খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া চান এবং সবাইকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আপনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

Loading