সেনবাগে মাদ্রাসা শিক্ষককে চোর অপবাদ দিয়ে ফেইসবুকে পোস্ট, বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ , নভেম্বর ৫, ২০২৫ আমির হোসেন লিটন, সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী সেনবাগের শতবর্ষী ঐতিহ্যবাহী কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসার সহকারী সিনিয়র মৌলভী মাওলানা নিজাম উদ্দিন কে চোর অপবাদ দিয়ে ফেইসবুকে পোস্ট দেয়ার প্রতিবাদে পোষ্ট দাতা সাংবাদিক এম এ আউয়াল ও শিক্ষক নিজামকে শারীরিক হেনস্তাকারী সাংবাদিক আউয়ালের ছেলে নিঝুমের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষক বৃন্দ। বুধবার(৫ নভেম্বর) মাদ্রাসার সামনের সড়কে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা অংশ নেয়। প্রায় আধা ঘণ্টা ব্যাপী চলা এ মানববন্ধনে মাদ্রাসার সুপার,অপবাদের শিকার সিনিয়র সহকারী মৌলভী মাওলানা নিজাম উদ্দিন,এবং ছাত্র-ছাত্রীরা তাদের বক্তব্যে সাংবাদিক আউয়াল কতৃক ফেইসবুকে শিক্ষক নিজাম উদ্দিন এর নামে মিথ্যা অপবাদ দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পিতা পুত্রের বিচার দাবি করেন। এ সময় ছাত্র-ছাত্রীদের মুখে সাংবাদিক আউয়ালের বিচার চাই স্লোগান শুনা যায়। ফেইসবুকে অপবাদের শিকার মাওলানা নিজাম উদ্দিন জানান,মঙ্গলবার সকালে ক্লাসের সময় একজন অভিভাবক জানান, আপনাদের মাদ্রাসার ছাত্ররা এই সময়ে আউয়ালের ঘরে যাচ্ছে কেন? তখন আমি ক্লাসে গিয়ে দেখি ছাত্ররা ক্লাসে নেই, শুধু ছাত্রীরা রয়েছে।তখন অন্য ক্লাসের কয়েকজন ছাত্রকে জিজ্ঞেস করলে তারা জানায় ছাত্রদের আউয়ালের ছেলে ডেকে তার ঘরে নিয়ে গেছে।এটা জেনে তিনি তার আরেক সহকর্মীকে নিয়ে আউয়ালের ঘরে গিয়ে দেখেন সেখানে আউয়ালের ছেলে সহ মাদ্রাসার অনেক ছাত্র সেখানে বসে আড্ডারত,এ সময় আমি তাদের জিজ্ঞেস করলাম তোমরা ক্লাশের সময় এখানে কেন?তখন ছাত্ররা কিছু না বলে চুপ করে থাকে, কিন্তুু আউয়ালের ছেলে এ এস এম আকরাম নিঝুম তার ও শিক্ষক নিজাম হুজুরের সাথে অশালীন আচরণ করে এবং ধাক্কা মারেন।এ সময় তিনি তার সহকর্মীকে নিয়ে দ্রুত চলে আসতে থাকেন,পথিমধ্যে আউয়ালের স্ত্রী কোথা থেকে সামনে এসে গালাগালি করতে থাকে এবং ডি আই জি তার ভাই বলে দেখে নেয়ার হুমকি দিতে থাকে,এক পর্যায়ে তার ছেলে নিঝুম ঘর থেকে দৌড়ে বাহিরে এসে আবারও নিজাম হুজুরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।এ সময় অন্যান্য সহকর্মীরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।এরপর আউয়াল ফেইসবুকে “দিনে দুপুরে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেলেন কাদরা হামিদিয়া মাদ্রাসার শিক্ষক নিজাম উদ্দিন ” শিরোনামে ফেইসবুকে পোস্ট করে। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠে এবং তারই দেয়া পোস্টে শত শত মানুষ প্রতিবাদ জানায়। তারই ধারাবাহিকতায় বুধবার মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা বিচার দাবি করে মানববন্ধন করে। শেয়ার নোয়াখালীবিষয়: