ধামরাইয়ে নান্নার ও বাইশাকান্দা ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 2:04 PM , November 4, 2026 ঢাকার ধামরাই উপজেলার নান্নার ও বাইশাকান্দা ইউনিয়ন পরিষদ এর নতুন দুইটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।গত সোমবার এলজিইডির ‘ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প (৩য় পর্যায়)’র আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (ধামরাই) এই প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে এ কাজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন।তিনি বলেন, জাতীয়তাবাদি দল বিএনপি সরকার এক ছাদের নিচে বসে অনেকগুলো কাজ করতে চায়। আজ নান্নার ও বাইশাকান্দা ইউনিয়নের দুটি ভবনে প্রায় ৮ কোটি টাকা প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করা হলো, পর্যায়ক্রমে এভাবেই উন্নয়নের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।এ সময় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন, ধামরাই উপজেলা বিএনপির সহ সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক, ধামরাই উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত, নান্নার ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ধামরাই উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা শেখ মোঃ মুসা, নান্নার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শেয়ার সারা দেশবিষয়: