সেনবাগে মাদ্রাসায় ২ লক্ষ টাকার অনুদান প্রদান সৈয়দ হারুন ফাউন্ডেশনের নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ , অক্টোবর ২, ২০২৫ মো: আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :নোয়াখালীর সেনবাগে লায়ন সৈয়দ হারুন ফাউন্ডেশন সেনবাগের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের জন্য ২ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন।অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মির্জা সোলায়মান, আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মাহমুদুর রহমান রাকিব, মেহরাব হোসেনসহ সক্রিয় সদস্যবৃন্দ। এছাড়া মাদ্রাসার পরিচালনা কমিটির সম্মানিত সদস্যরাও উপস্থিত ছিলেন।অনুদান গ্রহণকালে মাদ্রাসা কর্তৃপক্ষ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সেনবাগের ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাক্ষেত্রের উন্নয়নে এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”উল্লেখ্য, লায়ন সৈয়দ হারুন এমজেএফ দীর্ঘদিন ধরে সমাজে উন্নয়নে মানবিক ও গঠনমূলক সহায়তার হাত বাড়িয়ে আসছেন। আগামী দিনেও সেনবাগে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। শেয়ার নোয়াখালীবিষয়: