সেনবাগে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

প্রকাশিত: 11:56 PM , October 17, 2026

মো: আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রিয়া (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শায়েস্তানগর গ্রামের হাজী এমরাত আলী মিয়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত প্রিয়া ওই বাড়ির মো. আবুল কাশেম ড্রাইভারের মেয়ে। সে স্থানীয় শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে প্রীয়ার মা বিলকিস আক্তার ছোট ছেলেকে নিয়ে স্থানীয় ছমির মুন্সির হাট বাজারে যান। বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িতে ফিরে তিনি বসতঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মই দিয়ে ঘরের ভেতরে উঁকি দেন। এ সময় মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে পুলিশকে খবর দেন। পারিবারিক কলহের জেরে মায়ের ওপর অভিমান করে প্রীয়া আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত ওসি মো: হযরত আলী মিলন জানান,ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Loading