মিল্কভিটা কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতিকে শ্রমিক লীগের সভাপতির ট্যাগ দিয়ে অপপ্রচার ও মিথ্যা মামলা নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 6:37 AM , October 20, 2025 আশুলিয়া, (সাভার) প্রতিনিধি : আশুলিয়ায় ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও তেজগাঁও মিল্কভিটা কর্মচারী শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি আইয়ুব আলী শিকদারকে শ্রমিক লীগের সহ-সভাপতি ট্যাগ লাগিয়ে অপপ্রচার ও মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে । স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সরকার তথা ভূমি সংস্কার বোর্ড কর্তৃক লীজ প্রাপ্ত সরকারি জমি জবরদখল করতে দীর্ঘদিন যাবৎ অপচেষ্টা চালাচ্ছে হালীম গ্রুপ । তাদের বিরুদ্ধে সময়ে সুযোগে সমিতির সদস্যদেরকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয়ভীতি দেখানো , মারধর, বাসাবাড়ি ভাংচুর ও রাতের আঁধারে গুলিবর্ষণে আতংক ছড়ানো সহ সমিতির পরিচালকদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাওয়ার প্রামাণ পাওয়া গেছে। সর্বশেষ ওই চক্রের সাজানো মামলায় ১৯ অক্টোবর আইয়ুব আলী শিকদারকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ । মাঠ ফাঁকা করতে পুলিশকে ভুল তথ্য দিয়ে আইয়ুব আলী শিকদারকে ছাত্র জনতা হত্যা মামলায় ফাঁসানো হতে পারে বলে আশঙ্কা করেছেন ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতির সদস্যরা। আইনের প্রতি শ্রদ্ধা রেখে সমিতির সদস্যরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন যেন আইয়ুব আলী শিকদার ন্যায় বিচার পায়, সে যেন সাজানো চক্রান্তের শিকার না হয় ।ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতির লিজি জমি জবরদখল বিষয়ে বিস্তারিত আসছে…… । শেয়ার ঢাকাবিষয়: