চাঁদাবাজদের কোন ছাড় দেয়া হবে না – ডাঃ সালাউদ্দিন বাবু নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ , অক্টোবর ৩১, ২০২৫ এস এম শফিক : সাভার ও আশুলিয়ায় চাঁদাবাজ আর মাদক ব্যাবসায়ীকে কোন ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৯ এর সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ভিডিও লিংক শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার দোসাইদে ৩নং ওয়ার্ড যুবদল আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন । এসময় তিনি বলেন যেই অপরাধে জড়িত হবে তাঁকেই এলাকা ছাড়তে হবে, সে যদি বিএনপিরও হয় তবুও তাকে এলাকা ছাড়তে হবে, অপরাধে জড়ালেই দল থেকে বাহির করে দেয়া হবে। বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিতো রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরেন এবং সবাইকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান । ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব সহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মর মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘয়ু কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শেয়ার ঢাকাবিষয়: