স্কাউট আন্দোলন তরুণ প্রজন্মকে শৃঙ্খলাপরায়ণ করে তুলছে – ডাঃ সালাউদ্দিন বাবু নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ , অক্টোবর ১৮, ২০২৫ এস এম শফিক:স্কাউট আন্দোলন তরুণ প্রজন্মকে শৃঙ্খলাপরায়ণ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিকে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৯ এর সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।শনিবার (১৮ অক্টোবর) বিকালে সাভারের বংশী নদীর তীরে অবস্থিত ‘নীলা বর্ষা রিভার কুইন’- এ আয়োজিত বাংলাদেশ স্কাউটসের ৬৮তম জোটা (JOTA), ২৯তম জোটি (JOTI) ও ডে ক্যাম্প “মহাতাবু জলসা”র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি এসময় আরো বলেন এই স্কাউট সদস্যরাই আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা স্কাউটসের কমিশনার ও বংশী রিভার কুইনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সাভার উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এবং সাবেক স্কাউট লিডারগণ।দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে সাভারসহ আশপাশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শতাধিক স্কাউট সদস্য, কাব, রোভার ও গাইড অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা দিনব্যাপী নানা স্কাউট কার্যক্রম, সাংস্কৃতিক প্রতিযোগিতা, দলীয় উপস্থাপনা ও প্রযুক্তিনির্ভর যোগাযোগ প্রশিক্ষণে অংশ নেয়।পরে বিজয়ী স্কাউট সদস্যদের মাঝে পুরস্কার স্বরূপ ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিভিন্ন শিল্পীর গান ও নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা ও পৌরসভার বিএনপি’র নেতৃবৃন্দগন সহ কুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক জোহরা বেগম ও ইউনিয়ন পরিষদের সদস্য উজ্জল সহ আরো অনেকেই। শেয়ার ঢাকাবিষয়: