সেনবাগে স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রীর মৃত্যু নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৫, ২০২৫ আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :নোয়াখালী সেনবাগ উপজেলার কেশারপাড় ইউপির উন্দানিয়া গ্রামে স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সকাল ৯ টার সময় দুই জনের জানাজার নামাজ শেষে পারিবরিক কবরস্থানে পাশাপাশি স্বামী স্ত্রীক দুজনকে দাফন করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, উন্দানিয়া আবদুস জব্বার ভূঁইয়া বাড়ির ছায়দুল হক (৫৯) হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক স্ত্রীসহ পরিবারের সদস্যরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশায় স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী বিবি মরিয়ম ৫৫)।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামে। মৃত দম্পতি একই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং ৬ ছেলে ৩ মেয়ের জনক জননী ছিলেন। বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে বিকেল ৫টা ৪০মিনিটের সময় তাকে উপজেলার কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্র ধরের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করে। মূলত চিকিৎসকের কাছে নেওয়ার পথে তিনি মারা যান। এরপর স্বামীর লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় বিবি মরিয়ম। স্বামীর মৃত্যুর ১০ মিনিটের মাথায় কানকিরহাট হাসানপুর সড়কের সামনে অটোরিকশায় স্ট্রোক করে মরিয়ম রাস্তায় পড়ে যান। আবার তাকে একই চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করেন। ইউপি সদস্য আবু তালেব টিপু জানান, শুক্রবার সকাল ৯ টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। তাদের আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শেয়ার নোয়াখালীবিষয়: