সেনবাগ থানায় ওয়াটার কুলার উদ্বোধন

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ , জুলাই ৩, ২০২৫

আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :

‎সেনবাগ থানায় কর্মরত ও বিভিন্ন কাজে আগতদের তৃষ্ণা মেটাতে ওয়াটার কুলার স্হাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই ওয়াটার কুলার এর শুভ উদ্বোধন করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান।
বুধবার বিকেল সেনবাগ থানায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে জার্মান প্রবাসী ও ব্যবসায়ী নেছার উদ্দিন ভূঁইয়া, ওমান প্রবাসী ও ব্যবসায়ী নুর মোহাম্মদ সি আই পি ও সৌদি আরব প্রবাসী মো: মহিন উদ্দিন এর অর্থায়নে সুপেয় পানির কুলার স্হাপন করা হয়।

‎সাংবাদিক নুর হোসেন সুমন এর উপস্থাপনায়, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক শহীদুল্লাহ মিন্টুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ থানার ওসি তদন্ত মো: হযরত আলী মিলন,
সেনবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা রহিম উল্ল্যাহ চৌধুরী সুজন, জার্মান প্রবাসী মিজানুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক।

এ সময় সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক, ব্যবসায়ী, শিক্ষক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Loading