নোয়াখালীতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ , জুন ২৪, ২০২৫ নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলা, পৌরসভা এবং সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে সোনাইমুড়ি সরকারি কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।একই দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের চাটখিল উপজেলা, পৌরসভা এবং সরকারি কলেজ শাখার উদ্যোগে চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজেও এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুনের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছে ছাত্রদল।এ তথ্য বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে। শেয়ার নোয়াখালীবিষয়: