আবদুল্লাহ হিল রাকিব স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ , জুলাই ৬, ২০২৫ আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :নোয়াখালী সেনবাগের কৃতি সন্তান, বিজিএমইএ এর সাবেক সহ সভাপতি, টিম গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, প্রয়াত আবদুল্লাহ হিল রাকিব স্মরণে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত।৫ জুলাই (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন খোন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলোর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন – নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র অধ্যাপক ড.আবদুল কাইয়ুম মাসুদ, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, কানকিরহাট ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক মো: হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনোয়ারুল হক। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন -ফেনী জজ কোটের এডভোকেট আনোয়ার হোসেন ভূইয়া, আল জাহিদ মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম, ফরাজি বিল্ডার্সের প্রোপাইটর আশরাফ ফরাজি, সোনালী লাইফের ইউনিট ম্যানেজার মোহাম্মদ মোস্তফা সহ প্রমুখ নেতৃবৃন্দ।এসময় বক্তাগণ প্রয়াত আবদুল্লাহ হিল রাকিব এর ব্যবসায়ীক সাফল্য, দেশের শিল্পখাতে তার অবদান, ব্যাক্তি জীবনে তার মানবিকতার নানা দিক নিয়ে আলোচনা করেন।শোক সভা শেষে প্রয়াত আবদুল্লাহ্ হিল রাকিব এর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন- আল জাহিদ ইসলামীয়া মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম। শেয়ার নোয়াখালীবিষয়: