ঈদে ফাঁকা চট্টগ্রাম : ফয়’স লেক–চিড়িয়াখানায় ভিড় কম নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ , জুন ৮, ২০২৫ ঈদের ছুটিতে চট্টগ্রামের জনপ্রিয় বিনোদনকেন্দ্রগুলোতে সাধারণত দর্শনার্থীদের ভিড় জমে। কোথাও থাকে হইচই, কোথাও আবার নিরিবিলি ঘোরাঘুরি। তবে এবার ঈদে নগরের অন্যতম জনপ্রিয় দুই বিনোদনকেন্দ্র ফয়’স লেক ও চট্টগ্রাম চিড়িয়াখানায় দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম। আজ রোববার বিকেলে এই চিত্র দেখা যায়। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, ছুটির পরের দিনগুলোতে কেন্দ্রগুলো জমজমাট হয়ে উঠবে।ফয়’স লেক পার্কের পরিচালনাকারী প্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ প্রথম আলোকে বলেন, ঈদের ছুটিতে সাধারণত হাজারো দর্শনার্থী ফয়’স লেক ও সি ওয়ার্ল্ড ওয়াটার পার্কে সময় কাটাতে আসেন। এ বছরও নানা আয়োজন রয়েছে। তবে লম্বা ছুটির কারণে অনেকে শহরের বাইরে চলে গেছেন। তাই দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম।তিনি জানান, ওয়াটার পার্কে তুলনামূলক বেশি দর্শনার্থী এসেছেন। আজ সেখানে এক হাজারের মতো মানুষ ছিলেন। তবে তিনি আশা প্রকাশ করেন, আগামীকাল থেকে দর্শনার্থীর সংখ্যা বাড়বে। শেয়ার চট্টগ্রামবিষয়: