রাঙ্গামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

প্রকাশিত: 7:53 PM , October 8, 2026

বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়ন ও সিএমএইচের উদ্যোগে আজ রাঙ্গামাটি সদর হাপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী।

বুহস্পতিবার সকালে রাঙ্গামাটি রিজিয়ন ও সিএমএইচের যৌথ উদ্যোগে রাঙ্গামাটি সদর হাসপাতালে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবরসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি বাসস’কে বলেন, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সেনাবাহিনী এই অঞ্চলে বসবাসরত পাহাড়ী-বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের শিক্ষা, চিকিৎসাসহ জনসাধারনের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ জনসাধারনের কল্যাণে সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় রাঙ্গামাটি সদর জোন কমান্ডার চিকিৎসা সেবা গ্রহণকারী অসুস্থ, দরিদ্র ও সুবিধা বঞ্চিত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন।
দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পেইনে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৮ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

পার্বত্য অঞ্চলের দুর্গম ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা, পর্যাপ্ত মানসম্মত চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের স্বল্পতা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার সীমিত সুযোগের কারণে এখানকার প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ নিয়মিত ও মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে থাকে। এ বাস্তবতায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বিভিন্ন সময় বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি রিজিয়ন ও রাঙ্গামাটি সিএমএইচের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী

Loading