রামগড়ে কৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে রামগড় স্টুডেন্টস্ ফোরাম বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ , জুন ৯, ২০২৫ খাগড়াছড়ির রামগড় হতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ নবীন শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে রামগড় স্টুডেন্টস্ ফোরাম।সোমবার (৯ জুন ) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড়ের বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক মোঃ মোসলেহ উদ্দিন আহমেদ (তুহিন), চট্রগ্রাম সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা( অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো.মহিউদ্দিন মুরাদ,বানিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব হাসনাত মোর্শেদ ভূইয়া (লালন) গাজিপুর ধান গবেষণা ইনিস্টিটিউটের জ্যেষ্ঠ যোগাযোগ কর্মকর্তা কৃষিবিদ ড. এম আব্দুল মোমিন, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা মো. মিজানুর রহমান, ,এডভোকেট.মো. আরিফ উদ্দিন, এডভোকেট কবির হোসেন, রামগড় প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু। অতিথি বক্তাগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রামগড় স্টুডেন্টস ফোরামের সভাপতি তাহরিমা আফরিন তিশা অনুষ্ঠানে সভাপত্বি করেন। রামগড়ের কৃতি সন্তানদের মিলনমেলায় সিনিয়র জুনিয়রদের প্রানবন্ত আলোচনায় আবেগন পরিবেশ সৃষ্টি হয়। পরে অতিথিগণ কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মননা ক্রেস্ট প্রদান করেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: