সমলয় চাষে ফলন বাড়ায় ধামরাইয়ে কৃষকের মিষ্টি বিতরণ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ , মে ৬, ২০২৫ ঢাকার ধামরাইয়ে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করে আগের তুলনায় বেশি ফলন পাওয়ায় খুশি হয়ে কৃষক সানোয়ার হোসেন মিষ্টি বিতরণ করেছেন।গত মঙ্গলবার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের মহিশাষী গ্রামে ৫০ একর জমিতে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে সমলয় পদ্ধতির শস্য কর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তাদের সঙ্গে এ আনন্দ ভাগাভাগি করেন তিনি। কৃষক সানোয়ার হোসেন বলেন, ‘প্রথমে ভয় ছিল, ফলন কম হতে পারে। কিন্তু এবার আগের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি ফলন পেয়েছি। সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারে সেচ কম লেগেছে, রোগ-পোকার উপদ্রবও কম ছিল।’ ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, ‘সমলয় পদ্ধতিতে ধান চাষে শ্রমিক নির্ভরতা কমে, ফলে উৎপাদন খরচ হেক্টরপ্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত কমানো সম্ভব।’এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ আরিফুল হাসান, উপ-পরিচালক মোহাম্মদ রিজওনালু বারি,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জগদীশচন্দ্র রায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা শফিউজ্জামান শাহিন,সাইদুর রহমান প্রমুখ। শেয়ার সারা দেশবিষয়: