ধামরাইয়ে দুর্ঘটনা রোধে দক্ষ-সেরা চালক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: 6:35 PM , November 21, 2026

ঢাকার ধামরাই নিরাপদ সড়ক চাই(নিসচা) উপজেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধকল্পে দক্ষ ও  সেরা চালক’ নির্বাচনী পরীক্ষায় শিল্পকারখানার চালকদের অংশগ্রহণ, সড়ক নিরাপত্তায় চালকদের ইতিবাচক ভূমিকা ও পেশাগত মর্যাদায় গুরুত্ব দিয়ে এই আয়োজন  অনুষ্ঠান শুক্রবার (২০ নভেম্বর )পৌর এলাকার আব্দুস সোবহান মডেল স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

এতে দক্ষ ও সেরা চালক নির্বাচনী পরীক্ষা’ হয়। এতে ধামরাইয়ের বিভিন্ন শিল্পকারখানা ও প্রতিষ্ঠানে কর্মরত পেশাদার চালকেরা অংশগ্রহণ করেন।

পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন নিসচা ধামরাই উপজেলা শাখারপৃষ্ঠপোষকমণ্ডলীর  সদস্য ও আলাদিনস হসপিটালের স্বত্বাধিকারী ডা. মেহজাবিন প্রিয়াঙ্কা। এ সময় তিনি চালকদের দক্ষতার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা এবং দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নিসচা ধামরাই উপজেলা শাখার সভাপতি এম. নাহিদ মিয়া বলেন, একজন চালকের হাতে শুধু একটি গাড়ির নিয়ন্ত্রণ থাকে না, তাঁর সঙ্গে বহু মানুষের জীবন ও নিরাপত্তা জড়িত। তাই চালকদের দায়িত্বশীলতা ও দক্ষতার বিকাশ জরুরি। তাঁদের যথাযথ প্রশিক্ষণ, মূল্যায়ন এবং ভালো কাজের স্বীকৃতি দেওয়া হলে সড়ক নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিসচা ধামরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম এবং সদস্য সচিব জুলহাস শিকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজনটির উপস্থাপনা করেন মাসব্যাপী কর্মসূচির উদযাপন কমিটির মিডিয়া সেলের প্রধান আল ফাহাদ পরশ।

Loading