ফেনীস্থ সেনবাগ ফোরামের মতবিনিময় সভা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 11:40 PM , November 24, 2026 মো: আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :ফেনীতে বসবাসরত সেনবাগ উপজেলার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে ফেনীস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর সোমবার বাদ মাগরিব ফেনী শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব এডভোকেট মোঃ আনোয়ার হোসেন ভূঁঞা।উক্ত সভায় বক্তব্য রাখেন- মাওলানা ইয়াছিন করিম, লায়ন মোঃ আশরাফ আলী, মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ ইমতিয়াজ, উপজেলা প্রেসক্লাব সেনবাগ এর সভাপতি নিজাম উদ্দিন খোন্দকার, সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, সহ সভাপতি সাংবাদিক মোঃ হারুন,প্রফেসর সাহাব উদ্দিন ভুইঁয়া ,সহ সাধারণ সম্পাদক মনোয়ারুল হক, মানবিক পুলিশ আবু সায়ম,মাওলানা জাফর আহমদ,মাওলানা আবু শাকের জাকারিয়া, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম রবি, রাশেদা আক্তার খানম, মোহাম্মদ নাজমুল হাসান, ফজিলত আক্তার, জহির উদ্দিন রায়হান, মাওলানা দিলদার আহমেদ, মাওলানা দ্বীন মোহাম্মদ সহ প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ফেনীস্থ সেনবাগ ফোরামের পক্ষ থেকে উপজেলা প্রেসক্লাব সেনবাগ এর নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়।বক্তারা ফেনীতে বসবাসরত সেনবাগের মানুষের পারস্পরিক সহযোগিতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে সেনবাগ ফোরাম কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন। অন্যান্য আলোচক তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষা, মানবিকতা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা একটি সুন্দর সমাজ বিনির্মাণের অন্যতম ভিত্তি। ফেনীতে অবস্থানরত সেনবাগের মানুষের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা এবং অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।সভায় ফোরামের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, নতুন সদস্য অন্তর্ভুক্তি, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাব উপস্থাপন করা হয়।সভায় উপস্থিত সবাই ফেনীস্থ সেনবাগ ফোরামকে একটি ঐক্যবদ্ধ, মানবিক ও কল্যাণমুখী সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।উপস্থিত সভায় আহবায়ক কমিটি ঘোষনা করা হয় লায়ন মোঃ আশরাফ আলী আহবায়ক ও এডভোকেট মোঃ আনোয়ার হোসেন ভূঞা সদস্য সচিব মনোনীত করা হয়। শেয়ার অন্যান্যবিষয়: