ধামরাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: 3:05 PM , November 21, 2026

 

ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠান ডাউটিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার (২০ নভেম্বর)ঢাকা জেলা পরিষদের প্রশাসক, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ ও খুররম চৌধুরী টুটুল ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক সহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ।

অনুষ্ঠানে কোরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

Loading