কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 10:27 PM , November 24, 2026 কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও নামক স্থানে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থানার সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চকরিয়ার খুটাখালী এলাকার জসিম উদ্দিন (৫৫), খুটাখালী নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন ও বান্দরবানের লামা উপজেলার সাইফুল ইসলাম।নিহত অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় তিন যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।আহত অপর তিনজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা এবং মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে শেয়ার কক্সবাজারবিষয়: