ধামরাইয়ে জাতীয় পার্টি (বিজেপি) পরিচিতি সভা অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ , মে ৫, ২০২৫ ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) পক্ষ থেকে পরিচিতি সভা গত রোববার রাত ৮টার দিকে ধামরাই পৌরশহরের থানা বাসস্ট্যান্ডের বরাত সেন্টারের দ্বিতীয় তলার ফিফটি অ্যাপস একটি চাইনিজ রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ধামরাই উপজেলা শাখা সভাপতি মোঃ সাব্বির হোসেন (জনি) সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ উজ্জল খান এর সঞ্চালনায় পরিচিতি সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আওলাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সিনিয়র যুগ্ন আহবায়ক যুব সংহতি মোঃ শওকত হোসেন,বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)ঢাকা জেলার সভাপতি মোঃ আসাদ নুর,বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)ঢাকা জেলার সাধারণ সম্পদক মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এর সমন্বয়ক ও সদস্য সচিব মোঃ ফরিদ আহম্মেদ সোহাগসহ প্রমুখ।পরিচিতি সভার সার্বিক তত্বাবধানে ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সিনিয়র আহবায়ক মোঃ আবু বক্কর সিদ্দিকী। শেয়ার ঢাকাবিষয়: