রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ , মে ৬, ২০২৫

খাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো: ইব্রাহিম খলিল(৫০) চট্রগামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের ডিসি পার্ক সংলগ্ন চট্টগ্রাম-ঢাকা মহা সড়কে তাদের প্রাইভেট কারের সাথে বিপরীত দিক থেকে আসা কার্ভাডভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এসময় তার স্ত্রীও সাথে ছিলেন। দুর্ঘটনার সাথে সাথে স্থানীয়দের সহায়তায় অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তার স্ত্রী সামান্য আহত হয়েছেন। নিহতের পারিবারিক সূত্র জানায়, চট্টগ্রামে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে স্ত্রীকে নিয়ে মঙ্গলবার তিনি চট্টগ্রাম যান। ডাক্তারের সিরিয়ালে বিলম্বের কারনে তিনি শহর থেকে প্রাইভেট কারে করে চট্টগ্রামের ডিসি পার্কে ঘুরতে যাচ্ছিলেন। ডিসি পার্কের কাছাকাছি পৌঁছলে উল্টা পথে আসা একটি কাভার্ডভ্যান তাদের প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়াসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Loading