শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে বিএনপির বিক্ষোভ সমাবেশ স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: 11:59 PM , November 18, 2026 পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও উপজেলা বিএনপি।বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় উপজেলার ৫ নম্বর পুটখালী ইউনিয়নের পুটখালী হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান খোকন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বিএনপির উপদেষ্টা খাইরুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ও সহসভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি।এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিব সরদার, সহসভাপতি সরোয়ার হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল,যুগ্ম সাধারণ সম্পাদক অলিয়ার রহমান,পুটখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি,উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ,বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক মীর আলম,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ শহিদ আলী, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসীম উদ্দীন, উপজেলা ছাত্রদলের সিনিয়র আহ্বায়ক মোহাইমেনুল সাগর, সদস্যসচিব সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ ও সদস্যসচিব ইস্তায়িক আহমেদ শাওনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সমাবেশকে কেন্দ্র করে শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে পুটখালী হাইস্কুল মাঠে উপস্থিত হন। একপর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশস্থল।প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের দেশে রেখে পালিয়ে ভারতে অবস্থান করছেন। সেখান থেকে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বক্তব্যে গোপালগঞ্জের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারিমূলক বক্তব্যও দেন বলে সমাবেশে উপস্থিত সূত্রে জানা গেছে।প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান খোকন পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশের গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থেকে রাজপথে সোচ্চার থাকার কথাও বলেন তিনি।বিশেষ অতিথির বক্তব্যে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে অন্যান্য নেতারাও বক্তব্য দেন। তাঁরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা করেন।সমাবেশ শেষে বিএনপির প্রয়াত নেতা আব্দুল খালেকের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। শেয়ার বাংলাদেশবিষয়: