আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ , মার্চ ২৮, ২০২৫

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বদরুল আলম সুমনের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় তারা আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকার স মিল রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে কবরস্থান রোড এলাকায় গিয়ে শেষ করেন। এ সময় তারা সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। 

এ সময় তারা বলেন, আমরা ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বদরুল আলম সুমন ভাইয়ের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে হামলার সাথে জড়িত আওয়ামী দোসর আব্দুল হালিম বাবু ওরফে হৃদয় দয়ালকে অতিবিলম্বে দল থেকে বহিষ্কারের দাবি জানাই। এ সময় তারা হৃদয় দয়ালকে গ্রেপ্তারের দাবি করেন।

এ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের  আহবায়ক কমিটির সদস্য তামিম ইকবাল, এনামুল হক মনি ও আবুল কালাম আজাদ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আরিফ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আসলাম হোসেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলনেতা জাহিদুল ইসলাম, ঢাকা জেলা ছাত্রদল নেতা, কাওসার মাহবুব, আব্দুল্লাহ সহ স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী।

Loading