ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাভারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ , মার্চ ২৭, ২০২৫ মোহাম্মদ আরিফ হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাভার ইউনিয়ন পরিষদ ।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সাভারবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সাভার সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন ।শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা বয়ে নিয়ে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আগত। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করে। আমাদের সমাজ ও জাতীয় জীবনে সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক আল্লাহর অশেষ রহমত ও বরকতময় শান্তি ও সমৃদ্ধি।তিনি আরো বলেন নিজেদের আনন্দ যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষের সাথে সমানভাবে ভাগ করে পালন করতে হবে। সকলের জীবন হোক আনন্দময় এই কামনায় সাভার ইউনিয়নের সর্বস্তরের জনগণ সহ সকল রোজাদার মুসলিম ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদুল ফিতর এর অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। শেয়ার ঢাকাবিষয়: