সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ , মার্চ ২৮, ২০২৫ নিউজ ৭১অনলাইন, সাভার: সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে বাৎসরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার সিটি সেন্টারের বাফেট লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ-পরিবার কল্যাণ সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুবকর সরকার।সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফায়েল হোসেন তোফাসানি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাভার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিনি আক্তার, সাভার সিটিজেন ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান, সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি, সাভার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ঢাকা জেলা যুবদলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, সাভার পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান মাসুম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেওয়ান ইমন ও সাংগঠনিক সম্পাদক জাহিন সিংহ।সাভার প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, সহ-সভাপতি হাফিজ উদ্দিন ও আরিফুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক নাদিম হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক নিউজ গার্ডেন পত্রিকার সম্পাদক রোটারিয়ান ওমর ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী, অর্থ সম্পাদক এসএম সবুজ, দপ্তর সম্পাদক এমদাদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লোটন আচার্য্য।অন্যান্যের মধ্যে বিটিভির গোলাম মোস্তফা, প্রথম আলোর শামসুজ্জামান সামস্, এনটিভির জাহিদুর রহমান, যুগান্তরের মতিউর রহমান, ডেইলিস্টারের আকাশ মাহমুদ, একুশে টেলিভিশনের শাহেদ জুয়েল, এটিএন নিউজের কামরুজ্জামান, মাছরাঙ্গা টিভির সৈয়দ হাসিব, জনকণ্ঠের অঙ্গন সাহা, এখন টিভির হুমায়ুন কবির, দীপ্ত টিভির আব্দুল হালিম, দৈনিক সংগ্রামের শামীম হোসেন, নিউ নেশনের মনিরুল ইসলাম, নয়া দিগন্তের ইমরান হাসান নিলয়, খোলা কাগজের শাহিনুর রহমান শাহিন, ডেইলি অবজারভার ও দেশ রূপান্তরের ওমর ফারুক, বাংলাদেশ টুডে’র মনির, খবরের কাগজের ইমতিয়াজুল ইসলাম, আগামীর সংবাদের আব্দুস সালাম রুবেল, দৈনিক ফুলকির সুজন হাসান, বিজনেস স্ট্যান্ডার্ডের নোমান মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ছাড়াও পেশাজীবী, শিক্ষক ব্যবসায়ী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। শেয়ার ঢাকাবিষয়: