সরকার মডেল একাডেমি এন্ড পলিটেকনিক ইনস্টিটিউটের ১১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২২, ২০২৫ নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকার মডেল একাডেমি এন্ড পলিটেকনিক ইনস্টিটিউট এর ১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইজুল ইসলাম, অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আশুলিয়া থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম । বিশেষ অতিথি ছিলেন বাসাইদ কুমকুমারী বাইতুন নূর কেন্দ্রীয় মসজিদের সভাপতি মোঃ হাবিবুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক মোঃ বাবুল আহমেদ, অবকাশ গল্প রিসোর্ট এন্ড সিটির ফিন্যান্স ডিরেক্টর মোঃ নুরুল আলম সবুজ, আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুর ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।সরকার মডেল একাডেমি অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাতেম আলী সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন শাহীন, দোসাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, চারাবাগ গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ মইনুল হাসান হেলাল, নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক অনিক আহমেদ ইমন, মিন্নত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ রানা ও সরকার মডেল একাডেমি এন্ড পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মোঃ মাজিদুল ইসলাম মাজেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষানুরাগীবৃন্দ ।২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কালো ব্যাজ ধারণ, প্রভাত ফেরী ও শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভাষা দিবসের উপর আলোচনা ও ৫২ থেকে ২৪ এর ছাত্র আন্দোলন বিষয়ক বিশেষ প্রদর্শনী শেষে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী কার্যক্রম । আশুলিয়া ইউনিয়নের কুমকুমারী দোসাইদ সড়ক সংলগ্ন সরকার মডেল একাডেমি এন্ড পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন এবং শিক্ষার্থীদের পিটি প্যারেড, মশাল প্রজ্বলন ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ । ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানের প্রধান অতিথি, উদ্বোধক ও বিশেষ অতিথিবৃন্দ বিচরকের দায়িত্ব পালন করেন । প্রতিযোগিতা শেষে শুরু হয় পুরস্কার বিতরণী ও সর্বশেষ দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় ১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ ।অনুষ্ঠানটি সুন্দর ও সফল করে তুলায় অতিথিবৃন্দ সহ নিবেদিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সরকার মডেল একাডেমি এন্ড পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ আল আমিন সরকার । শেয়ার শিক্ষাঙ্গনবিষয়: