ইমদাদুল হক ইমদাদ মেয়র পদে হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন

প্রকাশিত: 12:15 AM , September 26, 2026

 

আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত শহর বেনাপোলে বইছে নির্বাচনী উত্তাপ। এই নির্বাচনে মেয়র পদে হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব, বেনাপোলের কৃতি সন্তান ও বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী মো. ইমদাদুল হক ইমদাদ। ​দীর্ঘ দুই মাসেরও অধিক সময় ধরে তিনি ধারাবাহিকভাবে পৌরসভার ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লায় ও গ্রামে দিনরাত বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের ছোটআঁচড়া গ্রামে নির্বাচনী প্রচারণায় নামেন। এটি ছিল ছোটআঁচড়া গ্রামে তার প্রচারণার ৩য় দিন। এদিন তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন, তাদের সার্বিক খোঁজ-খবর নেন এবং হাতে নির্বাচনী বার্তা ও লিফলেট তুলে দেন।

​বিগত দুই মাসেরও বেশি সময় ধরে একটানা সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাওয়ার ফলে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের প্রতিটি গ্রাম ও পাড়ায় ইমদাদের গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রচারণা অভিযানে বিশাল গতি এনেছে। শিশু-কিশোর থেকে শুরু করে মা-বোন এবং বয়োজ্যেষ্ঠ ভোটাররা তাকে কাছে পেয়ে পরম স্নেহে জড়িয়ে ধরছেন এবং আন্তরিক দোয়া প্রকাশ করছেন।
​
ঐ এলাকার কয়েকজন​ ভোটারের সাথে আলাপ করে জানা যায়, একজন সফল ব্যবসায়ী ও রাজপথের ত্যাগী রাজনৈতিক নেতা হিসেবে ইমদাদুল হক ইমদাদের কথা ও কাজের মিল খুঁজে পাচ্ছেন তারা। পূর্বেও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তার দেওয়া প্রতিশ্রুতিগুলোকে কেবল ‘নির্বাচনী প্রতিশ্রুতি’ হিসেবে দেখছেন না সাধারণ মানুষ, বরং এগুলোকে বাস্তবায়নের রূপরেখা বলে মনে করছেন।
​
​স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছোটআঁচড়া, বড়আঁচড়া, ভবারবেড় কিংবা সাদিপুরসহ প্রতিটি ওয়ার্ডেই ইমদাদকে ঘিরে এক অভূতপূর্ব সাড়া দেখা যাচ্ছে। সাধারণ ভোটাররা তাদের পূর্ণ সমর্থন প্রকাশের পাশাপাশি নির্বাচনে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছেন। গণসংযোগের এই বিশাল জোয়ার আগামী পৌরসভা নির্বাচনে মো. ইমদাদুল হক ইমদাদকে শক্ত প্রতিদ্বন্দ্বী ও জয়ের পথে বহু দূর এগিয়ে রাখছে বলে মনে করছেন স্থানীয় বিশিষ্টজনেরা।

গনসংযোগে ভোটারদের উদ্দেশ্যে মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ বলেন, ​আজ কোনো রাজনীতিকের চশমা চোখে দিয়ে আপনাদের সামনে দাঁড়াইনি; দাঁড়িয়েছি এই বেনাপোলেরই মাটির সন্তান হয়ে, আপনাদেরই ঘরের এক সন্তান হিসেবে। বিগত দুই মাসেরও বেশি সময় ধরে আমি পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় গিয়েছি।

আপনারা যখন আমাকে কাছে ডেকে বুকে জড়িয়ে ধরেছেন, মাথায় হাত রেখে দোয়া করেছেন—তখন আমার মনে হয়েছে এই ভালোবাসার চেয়ে বড় কোনো শক্তি এই পৃথিবীতে হতে পারে না। জনপ্রতিনিধিত্ব আমার কাছে কোনো ক্ষমতার আসন বা ভোগের বিষয় নয়; এটি মানুষের সেবা করার পরম পবিত্র দায়িত্ব। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই।

আমি দেখেছি আমাদের এই প্রিয় বেনাপোলের কোথায় কত কষ্ট, কোথায় উন্নয়নের অভাব, কোথায় নাগরিক সেবার শূন্যতা। আমাদের তরুণ সমাজ আজ দিশাহারা, আমাদের মুরুব্বিরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। ​আমি আজ আপনাদের কাছে কোনো অলৌকিক প্রতিশ্রুতি দিতে আসিনি।

 

আমি শুধু এইটুকু কথা দিতে চাই—আমাকে যদি আপনারা আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে আমি এই বেনাপোলকে এমন একটি ডিজিটাল, আধুনিক, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো, যেখানে প্রতিটি মানুষ মাথা উঁচু করে ও শান্তিতে বাঁচতে পারবে। দল-মত নির্বিশেষে পৌরসভার প্রতিটি নাগরিকের দুয়ারে সরকারি সুযোগ-সুবিধা ও নাগরিক সেবা পৌঁছে দেওয়া হবে।

​আমার জীবনের সর্বস্ব দিয়ে হলেও আপনাদের দেওয়া প্রতিটি ভোটের মর্যাদা আমি রক্ষা করবো। বিপদে-আপদে সবসময় যেভাবে আমাকে পাশে পেয়েছেন, মেয়র থাকি বা না থাকি, আমৃত্যু আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করে যাবো।

​আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে আপনার সন্তান, আপনার ঘরের ছেলে ইমদাদকে আপনাদের মূল্যবান ভোট, ভালোবাসা ও নিঃস্বার্থ দোয়া দিয়ে সেবা করার সুযোগ দিন। আসুন, সবাই মিলে আমাদের স্বপ্নের ও আধুনিক বেনাপোল গড়ে তুলি।

Loading