বেনাপোল জামিয়া ইসলামিয়া ও লতিফা ইয়াসিন এতিমখানার উদ্যোগে “আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: 3:04 AM , November 11, 2025
Oplus_131072

বেনাপোল জামিয়া ইসলামিয়া ও লতিফা ইয়াসিন এতিমখানার উদ্যোগে “আজীবন সদস্য সম্মেলন ও সুধী সমাবেশ ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১০ নভেম্বর দুপুরে বেনাপোল পৌর বিয়ে বাড়িতে এ সুধী সমাবেশে প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ্ব মহসিন মিলনের সভাপতিত্বে ও জামিয়া ইসলামিয়ার শিক্ষক ও মহাতামিম মুফতি সাইদুল বাশারের
সঞ্চালনায় “আজীবন সদস্য সম্মেলন ও সুধী সমাবেশ পরিচালনা করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার ও বেনাপোল পৌর প্রশাসক ডা. কাজী নাজিব হাসান। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার মুতাওয়াল্লি এবং শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজিজুর রহমান, আখতারুজ্জামান,আলমগীর সিদ্দিক, আতিকুজ্জামান সানি, মফিজুর রহমান বাবু, ওমর ফারুক, শরিফুল ইসলাম চয়ন, মোহাইমিনুল সাগর ও আরিফুর রহমান আরিফ প্রমুখ।

সমাবেশে শিক্ষা, সুশাসন এবং কমিউনিটির উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।

Loading