শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান এর উদ্যোগে এস,এস,সি জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ , নভেম্বর ৮, ২০২৫ {“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}“তোমরাই আগামী দিনের বাংলাদেশ” শিরোনাম দিয়ে যশোর জেলার শার্শা উপজেলার এস,এস, সি’-২০২৫,জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানে নিজ উদ্যোগে আয়োজন করেন শার্শা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র সাধারণ সম্পাদক-মো.নুরুজ্জামান লিটন। শিক্ষার আমূল পরিবর্তনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যবসার বিকল্প নেই বলে ঐ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শনিবার(৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বেনাপোলের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী কমিউনিটি সেন্টার “পৌর বিয়েবাড়ী” তে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা ছাড়াও,শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষক এবং অভিভাবকবৃন্দ সহ প্রায় সহস্রাধীক মানুষ ঐ অনুষ্ঠানে যোগ দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো.শফিকুল ইসলাম(অধ্যক্ষ,দর্শনা সরকারী কলেজ)।আমন্ত্রীত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-আব্দুল মতিন(কন্ট্রোলার,যশোর শিক্ষা বোর্ড),মো.আরিফ হোসেন(সিনিয়র সহকারী পুলিশ সুপার,নাভারণ সার্কেল,শার্শা,যশোর),মানিক কুমার সাহা(ভারপ্রাপ্ত ওসি,বেনাপোল পোর্টথানা),মো.শাখাওয়াত হোসেন(ওসি,ইমিগ্রেশন চেকপোষ্ট,বেনাপোল)প্রফেসর মামুন(সভাপতি,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি,শার্শা উপজেলা),মো.আলমগীর হোসেন(সাধারণ সম্পাদক),মো.বজলুর রহমান(সভাপতি,বেনাপোল সিনিয়র দাখিল মাদ্রাসা),শাহজাহান কবির (সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি,শার্শা),মো.রমজান আলী(প্রধান শিক্ষক,মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়,বেনাপোল)এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু(সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক,শার্শা উপজেলা বিএনপি),মো.কামরুজ্জামান শান্তি(অধ্যক্ষ,বেনাপোল কলেজ),মো.রেজওয়ানুর রহমান(প্রভাষক),এ কে এম আতিকুজ্জামান সনি(সভাপতি,বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি),সাফা উদ্দীন খান(বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যাক্তিত্ব)। এ ছাড়াও উপস্থিত ছিলেন-মো.শরিফুল ইসলাম চয়ন(আহবায়ক,শার্শা উপজেলা ছাত্রদল), মোহাইমিনুল সাগর(সিনিয়র যুগ্ম আহবায়ক,শার্শা উপজেলা ছাত্রদল, মো.আরিফুল ইসলাম আরিফ(আহবায়ক,বেনাপোল পৌর ছাত্রদল)। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অন্যান্য বক্তারা বলেন,জিপিএ–৫ পাওয়াটাই বড় কথা নয়; আলোকিত মানুষ হতে হবে। শিক্ষার্থীদের কাছে অনেক চাওয়া, আরও বড় হতে হবে, উচ্চশিক্ষিত হতে হবে,মানুষের মতো মানুষ হতে হবে। বড় হওয়ার জন্য স্বপ্ন থাকতে হবে। বড় স্বপ্ন নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। সে জন্য তোমাদের প্রস্তুত হতে হবে। শুধু মেধাবী হলেই চলবে না, মানবিক মানুষ হতে হবে। সততা ও পরিবার-দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। তাহলেই তোমরা আলোকিত ও সফল মানুষ হতে পারবে।জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, পরিবারের ও এলাকার গর্ব। তাদের এই সাফল্য আগামী দিনে দেশের উন্নয়ন ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের পরামর্শ দেন অতিথিরা।তোমাদের সত্যবাদী ও নিষ্ঠাবান মানুষ হতে হবে। ইচ্ছাশক্তি থাকলে স্বপ্ন পূরণ হবে। সে জন্য তোমাদের বই পড়তে হবে। মনীষীদের জীবনী পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই।অনুষ্ঠানে শার্শা উপজেলার মোট ১৮৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন-মোস্তাফিজ্জোহা সেলিম(আহবায়ক,শার্শা উপজেলা যুবদল) এবং মফিজুর রহমান বাবু(আহবায়ক,বেনাপোল পৌর যুবদল)। শেয়ার বাংলাদেশবিষয়: