আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চারাবাগ গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২২, ২০২৫ নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান চারাবাগ গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, কালো ব্যাজ ধারণ, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন এবং শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা সৈনিকদের স্মরণ করা হয় এবং দিন শেষে , দিনভর ভাষা দিবসের উপর আবৃত্তি , রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।আশুলিয়া সদর ইউনিয়নের চারাবাগ চৌরাস্তা এলাকায় অবস্থিত চারাবাগ গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে শুরু হয় আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ মাতৃভাষা দিবসের কর্মসূচি ।ভাষা দিবসের আলোচনায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চারারাগ গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মইনুল হাসান হেলাল তাঁর বক্তব্যে বলেন, আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে আন্তর্জাতিক পরিমন্ডলে স্বীকৃতি আদায় ও শহিদদের চূড়ান্ত আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করি । আমাদের মাতৃভাষার মর্যাদা ও সম্মানকে সমুন্নত রাখত হবে ।আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে, মহান ভাষা আন্দোলনের শহীদ, মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং ২৪ এর জুলাই- আগস্ট এর শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শেয়ার বিশেষ দিবসবিষয়: