পটিয়ায় এনসিপিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মীর যোগদান

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: 1:55 AM , September 27, 2026

চট্টগ্রামের পটিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে বিএনপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ জন নেতাকর্মী যোগদান করেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটিয়া থানার মোড়স্থ একটি আধুনিক রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এতে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণপূর্বক মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা সভা, পটিয়া উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব ও কেন্দ্রীয় সদস্য মো. জুবায়ের আলম মানিক। প্রধান সাংগঠনিক বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন। এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরমান উদ্দিন আজাদের সভাপতিত্বে ও এনসিপি পটিয়া উপজেলার সংগঠক মিশকাতুল হোসেন এর , সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সদস্য সচিব মীর মনছুরুল ইসলাম ও মো. ফারুক হোসেন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাকিল। এছাড়া জেলা সদস্য মুজাম্মেল, হায়দার আলী ও আরফাতুর রহমানসহ পটিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল ইসলাম তক্কীর, মুখ্য সংগঠক মিশকাত, যুগ্ম আহ্বায়ক জয়, মিজান ও আকাশসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগদান আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এলডিপির ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের নেতৃত্বে ৪০ জন, সাবেক বিএনপি সদস্য নূর মোস্তফার নেতৃত্বে ২০ জন, গণঅধিকার পরিষদের আসিফের নেতৃত্বে ৪০ জন এবং জাতীয় পার্টির মো. আফছার হোসেনের নেতৃত্বে ৩০ জন এনসিপিতে যোগদান করেন।

এছাড়া অন্যান্য রাজনৈতিক দল থেকে আরও ২৫ জন নেতাকর্মী এনসিপি পটিয়া উপজেলা সংগঠনের সঙ্গে যুক্ত হন। আয়োজকদের হিসাব অনুযায়ী, সব মিলিয়ে ১৫৫ জন নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন।যোগদানকারী নতুন সদস্যদের স্বাগত জানিয়ে এনসিপির নেতারা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে পটিয়ায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হচ্ছে। নতুন ও অভিজ্ঞ নেতাকর্মীদের সমন্বয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় পটিয়া উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটি গঠন, নতুন সদস্য অন্তর্ভুক্তি, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার বিষয়ে মতবিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদক্ষেপ ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Loading