সম্প্রীতির বন্ধনে বেনাপোল হাইস্কুলের BFA- 96 ব্যাচের ইফতার সম্পন্ন স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ , মার্চ ১৪, ২০২৬ Oplus_131072স্থলবন্দর বেনাপোল নগরের বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর এসএসসি ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ‘বিএফএ ৯৬’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ মার্চ) নগরের বাইপাস সড়কের অবস্থিত “বিএফএর – ৯৬” এর সভাপতি মাকসুদুর রহমান রুনার কুঠির বাড়িতে আয়োজিত এই ইফতার মাহফিলে ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়ে দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে সৌহার্দ্য ও বন্ধুত্বের অপার বন্ধনে মিলিত হন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফএ ৯৬’-এর কার্যকরী কমিটির সদস্য সহ সকল বন্ধুরা। আয়োজকের সভাপতি মাকসুদুর রহমান রুনা ও সাধারণ সম্পাদক শরিফুল আলম নয়ন জানান, বন্ধুদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা এবং পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।তারা আরও বলেন, বন্ধুদের মধ্যে দীর্ঘদিনের সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এমন মহতী উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে সকল সদস্যের আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাতসহ সকলের ইফতারে উপস্থিত বন্ধুদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বন্ধু মোহাম্মদ বুলবুল।উল্লেখ্য, ‘বিএফএ- ৯৬’ নামের এই স্কুল গ্রুপটি প্রায় ১ যুগ ধরে বন্ধুদের পারস্পরিক যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শেয়ার বাংলাদেশবিষয়: