বাহাজার রাইজিং এন্ট্রাপ্রেনার সম্মাননা পেলেন আশুলিয়ার ইমরান হোসেন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ , জানুয়ারি ৮, ২০২৫ রাজধানীর ধানমন্ডির একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত “বাহাজা পার্টনার মিটআপ ২০২৫ অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজি মালিক ও কর্মীদের মধ্যে যারা বিশেষ অবদান রেখেছেন, তাদের সম্মাননা প্রদান করা হয়। এতে রাইজিং এন্ট্রাপ্রেনার হিসেবে পুরস্কৃত হন বাহাজা (ওটিম) সাভার উপজেলা ফ্র্যাঞ্চাইজি এর ম্যানেজিং ডিরেক্টর, আশুলিয়া ইউনিয়নের সাধুপাড়ার কৃতি সন্তান মোঃ ইমরান হোসেন ।এই ব্যাপারে মোঃ ইমরান হোসেন বলেন সমস্ত প্রশংসা মহান আল্লাহর! এই অর্জনকে আমি পুজি করে সামনে এগিয়ে যেতে চাই! জীবনে সফলতা অর্জন করতে হলে চেস্টার সাথে সাথে আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে। এবং নিজের লক্ষ ঠিক রেখে কাজ করতে হবে। তিনি আরো বলেন, সাভার ও আশুলিয়াবাসীর জন্য ভ্রমণ সেবা আরো সহজ ও সাশ্রয়ী করার সুযোগ পেলাম। বেশি কিছু না হোক, অন্তত সাভার ও আশুলিয়াবাসীর ভ্রমণের বেলায়তো আমি এই সেবাটুকু দিতে পারবো। অনেক সময় এই ভ্রমণ বিষয়টিও কিন্তু অনেক জটিলতার হয়ে উঠে, অনেকের অনেক ভোগান্তি পোহাতে হয় , আমার প্রথম লক্ষ্য হলো এমন জটিলতায় আমার সহজ সেবা নিয়ে সকলের পাশে থাকা । এলাকাবাসীর খেদমতে নিজেকে জড়িত রাখতে আমি বিশ্বস্ততার সাথে বাহাজা ওটিম এর সাথে কাজ করে যাবো! আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাই বাহাজার ম্যানেজমেন্টকে! যারা আমাকে এই সুযোগ টা করে দিয়েছে ।তরুণ এই উদ্যোগতা তাঁর এই পুরস্কারটি উৎর্সগ করেন, কঠিন বিপদে যে তার পাশে ছিলো তাকে !অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাজার সিইও মোঃ আব্দুর রাজ্জাক। তিনি তার বক্তব্যে বলেন, ইমরান হোসেনদের মতো উদ্যোমী তরুণরা “বাহাজা প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগিয়ে দেশের ট্রাভেল ইন্ডাস্ট্রিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে । আজকের এই মিটআপ আমাদের অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং সবাই মিলে একযোগে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।কো-ফাউন্ডার মোঃ ইমরান করিম এবং মোঃ শহিদুল ইসলাম রবিন অনুষ্ঠানে তাদের মূল্যবান বক্তব্য রাখেন। তারা বাহাজার ভবিষ্যৎ লক্ষ্য, উদ্ভাবনী সেবা এবং ট্রাভেল ইন্ডাস্ট্রিতে নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন। মিটআপে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে নেটওয়ার্কিং এবং মতবিনিময়ের মাধ্যমে নতুন উদ্ভাবন নিয়ে আলোচনা করেন।বাহাজার পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে তারা এয়ার টিকিট, উমরাহ প্যাকেজ, হজ্জ, ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, এবং গ্রুপ টিকিট সেবার মাধ্যমে গ্রাহকদের চাহিদা পূরণ করছে। অদূর ভবিষ্যতে তারা ট্রাভেল ইন্সুরেন্স, ভিসা সার্ভিস, স্টুডেন্ট কাউন্সেলিং, ম্যানপাওয়ার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মডিউল চালু করবে।আয়োজকরা আশা প্রকাশ করেন, বাহাজা পার্টনার মিটআপ ২০২৫ শুধুমাত্র অংশীদারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি প্রয়াস নয়, বরং এটি দেশের ট্রাভেল ইন্ডাস্ট্রিতে দীর্ঘমেয়াদী উন্নয়নের ভিত্তি স্থাপন করবে। শেয়ার ঢাকাবিষয়: