৪০ বছর পূর্তিতে ধামরাইয়ে ঐতিহ্যবাহী টিউটোরিয়াল হোমের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ , জানুয়ারি ৬, ২০২৫

 

ঢাকার ধামরাই ঐতিহ্যবাহী টিউটোরিয়াল হোমের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান গত শুক্রবার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উক্ত টিউটোরিয়াল হোম এর আয়োজনে দুই পর্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে একটি র‌্যালি বের হয়।র‌্যালিটি ধামরাই প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে স্বাগত বক্তব্য রাখেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিরাজুল হক দুলাল । অত্র প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা সদস্য খোদেজা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ধামরাই কেয়ারের সাবেক কো অডিনেটর ইকবাল মিয়া, ধামরাই বাংলা একাডেমির সাবেক পরিচালক সিরাজ উদ্দিন, অত্র টিউটোরিয়াল হোমের প্রতিষ্ঠাতা সদস্য এস কে জামান, জিয়াউর রহমান ও বর্তমান সভাপতি মাহফুজুর রহমান শাহিদ ও প্রাক্তন ছাত্র স্বপ্নডানার সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানা প্রমুখ।

দুপুর ২টায় দ্বিতীয় পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই পর্বে প্রাক্তন শিক্ষার্থীদের বক্তব্য, সংস্কৃতি অনুষ্ঠান ও প্রাক্তন শিক্ষার্থীদের টি শার্ট ও অত্র প্রতিষ্ঠানের লগো সম্মিলিত কাপ বিতরণী করা হয়।

উল্লেখ, ঐতিহ্যবাহী টিউটোরিয়াল হোমের এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে যাত্রা শুরু হয়েছিল।

Loading