রামগড়ে জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 11:47 PM , January 4, 2025

রামগড়ে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে, সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে রামগড় সদর ইউনিয়ন ও পৌর শাখা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত।

৪ জানুয়ারী সকাল ১১ টায় রামগড় লেকপাড়ে রামগড় কৃষক দলের সভাপতি মো: সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি পারদর্শী বড়ুয়া সভাপতি, কেন্দ্রীয় কমিটির উপজাতিয় বিষয়ক সহ সম্পাদক নীলপদ চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল,রামগড় উপজেলা বিএনপির সেক্রেটারি শেফায়েত মোর্শেদ ভূইয়া, রামগড় পৌর বিএনপির সভাপতি জসিম উদদীন প্রমূখ। এছাড়াও উপস্হিত ছিলেন রামগড় উপজেলা ও পৌর বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ রামগড় উপজেলা, পৌর ও সদর ইউনিয়ন শাখার কৃষক দলের নেতা-কর্মিবৃন্দ।

Loading