ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-১

প্রকাশিত: 2:27 AM , December 30, 2023

যশোরের ঝিকরগাছা থানার নারাঙ্গালী এলাকা থেকে ৪কেজি গাঁজাসহ মিলন বিশ্বাস (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় নারাঙ্গালী পানিসারা ফুল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিলন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের সামাদ বিশ্বাসের ছেলে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, এক মাদকব্যবসায়ী গাঁজাসহ নারাঙ্গালী পানিসারা ফুল মোড়ে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৪ কেজি গাঁজাসহ মিলন কে গ্রেফতার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে

Loading