দেশীয় পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ইঞ্জিনভ্যান চালক গ্রেফতার

প্রকাশিত: 11:53 AM , October 17, 2026
Screenshot

বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ইঞ্জিনচালিত ভ্যান চালককে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

​শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২:২০ ঘটিকার সময় বেনাপোল-যশোর মহাসড়কের ভবারবেড়স্থ মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামী মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার ৩ নং ওয়ার্ড কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইন ও জাহানারা খাতুনের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মাহাবুবুর রহমানের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. সুজন হোসেন ও কনস্টেবল আ. হাইসহ পুলিশের একটি চৌকস দল বেনাপোল-যশোর মহাসড়কের উপর অভিযান চালায়।
এ সময় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে একটি ইঞ্জিনচালিত ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের সম্মুখে অস্ত্র ও গুলিসহ চালককে গ্রেফতার করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
​

আসামি মিয়ারাজ গাইনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং অপরাধের নেপথ্যে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ এক চালককে আটক করা হয়েছে। মাদকের পাশাপাশি অস্ত্র চোরাচালান ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বেনাপোল পোর্ট থানা পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে।

 

Loading