অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানির গাড়ি পেল শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র

প্রকাশিত: 5:07 PM , October 20, 2026
গাড়ি হস্তান্তর করছেন ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ও অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক সাবেক এডিশনাল আইজিপি মো. মতিউর রহমান

নেত্রকোনার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম আরও গতিশীল করতে অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সৌজন্যে একটি নতুন গাড়ি হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২০অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এর নিকট নতুন ওই গাড়ির চাবি হস্তান্তর করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি ।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ কাজ করে যাচ্ছে। নতুন এই যানবাহন সংযোজনের ফলে শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র, পূর্বধলা থানা, নেত্রকোণার জরুরি রেসপন্স, নাইট টহল এবং দূরবর্তী এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার কাজ আরও দ্রুত ও সহজ হবে। এসময় তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. মতিউর রহমান, নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. সেন্টু মিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Loading