৮০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:49 PM , December 27, 2023 গাজায় নিহত ৮০ ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে ইসরায়েল। নিহতের পর এসব মরদেহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল।এসব লাশের মধ্যে কোন জিম্মি ছিল কি-না তা দেখতে মর্গ ও কবর থেকে তুলে নিয়ে যাওয়ার পর মঙ্গলবার তাদের ফেরত দেয়া হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ কথা জানা গেছে।সূত্র জানিয়েছে, ইসরায়েলে নিয়ে যাওয়া এসব লাশ রেডক্রসের মাধ্যমে হামাসকে ফেরত দেয়া হয়। তাদের গাজায় গণকবরে সমাহিত করা হয়েছে।এ বিষয়ে ইসরায়েলী সেনাবাহিনীর পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।ফিলিস্তিনী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে জিম্মি হিসেবে আটক করে। এ হামলায় এক হাজার ১৪০ ইসরায়েলী নিহত হয়। গাজায় এখনও ১২৯ জিম্মি আটক রয়েছে।এদিকে, ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েল হাসাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ২১ হাজার ফিলিস্তিনী নিহত ও প্রায় ৫৫ হাজার আহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। শেয়ার আন্তর্জাতিকবিষয়: